শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সম্পাদক শাহেদ

প্রতিনিধি, শেকৃবি

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সম্পাদক শাহেদ
ছবি: আমার দেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬ থেকে ২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাহিরুল হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহেদ মাহমুদ মাহিন। শুক্রবার সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন শেকৃবিসাসের সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মুহা. তাহাজ্জত আলী। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি সিফাতুল্লাহ আমিন (কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (গণকণ্ঠ), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগো নিউজ ২৪), এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত (বিডিএন৭১)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম সজল (সমকাল), তাসনিম আহমেদ তানিম (বাংলাদেশ প্রতিদিন) এবং সিরাজুদ্দৌলা আরাফাত (আমার দেশ)।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন