মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে আর্জেন্টিনার সমার্থক এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম, মো.বাবলু হাসান (২৮)। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে,বাবলু হাসান দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসে নামজারি ও অনলাইনে আবেদনের নামে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত টাকা আদায় করতেন। ওই দিন দুপুরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার ( ভূমি) মো. রাসেল মুন্সী জানান,ভূমি অফিস থেকে বাবলু হাসান নামে এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন