ঝালকাঠিতে বাসা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বাসা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঝালকাঠিতে একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে শহরের টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , শহরের টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় ভাড়া থাকতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে বাইরে যান। সন্ধ্যায় ফিরে তারা বাসার প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এছাড়া ভবনের তিনটি ফ্লাটে ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকছে। পারে বাধা পেয়ে মলিনা রায়কে হত্যা করা হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন