আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালে গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় হামলা

বরিশাল মহানগর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে তার নগরীর কাজিপাড়া এলাকার বাসায় এ হামলা হয়। খবর পেয়ে শুক্রবার তার বাসায় ছুটে যান মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলার তীব্র নিন্দা জানিয়েছে মহানগর বিএনপি।

বিএনপি নেত্রী আফরোজা খানম বলেন, বৃহস্পতিবার রাতে আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে যাই। তখন আমার বাসার পাশের লোকজন মোবাইলে জানায় ১০-১২ জনের একটি দল বাসায় হামলা চালিয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন