বরগুনার আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর ছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে আমতলী তে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষার্থী শিক্ষক কর্মচারী অভিভাবক ও সর্বস্তরে জনসাধারণের অংশগ্রহণে রবিবার সকাল ১০ টায় আমতলী একে স্কুল চৌরাস্তা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আমতলী একে সরকারি পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুর রহমান, শরীরচর্চা শিক্ষক বাবু পুতুল চন্দ্র , বিদ্যালয়ের শিক্ষার্থী মিয়াদ খান, অলিউল্লাহ, জুনায়েদ, নিহত ইমনের ভাই ইমরান, রাকিব, একে স্কুল ছাত্রদল শাখার সভাপতি মুশফিক রশিদ হীরা, আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ (প্রমুখ) ।
বক্তারা অনতিবিলম্বে ইমন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গত ২৯ জুলাই আমতলী উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের সলুইস গেট এর পাশ থেকে অজ্ঞাত বস্তা বন্দী একটি লাশ উত্তোলন করে আমতলী থানা পুলিশ। পরবর্তীতে পরনের শার্ট, প্যান্ট ও জুতা দেখেপরিবারের লোকজন লাশটি শনাক্ত করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা বরিশাল অঞ্চলের নিদ্রা সকিনার পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা ইন্সপেক্টর সাগর ভদ্র আমার দেশকে জানান, "প্রাথমিকভাবে খুনের ঘটনার সঙ্গে জড়িদের খোঁজ মিলেছে। অধিকতর তদন্তের স্বার্থে আপাতত প্রকাশ করা হচ্ছে না। আশা রাখি অতি দ্রুতই জড়িতদের গ্রেফতার করতে পারব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

