বানারীপাড়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

সাইদুল ইসলাম সভাপতি জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত

সাইদুল ইসলাম সভাপতি জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত

বরিশালের বানারীপাড়া উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর বানারীপাড়া প্রতিনিধি সাইদুল ইসলাম।

কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। আয়োজিত সাধারণ সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাব সদস্য সাংবাদিক মাসুম সরদার।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত সব সাংবাদিকদের কণ্ঠভোটে সাংবাদিক সাইদুল ইসলামকে সভাপতি, দৈনিক মানব কণ্ঠের বানারীপাড়া প্রতিনিধি জাকির হোসেন সাধারণ সম্পাদক ও দৈনিক বরিশালের কাগজ-এর বানারীপাড়া প্রতিনিধি জাহিন খালাসীকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট বানারীপাড়া প্রেস ক্লাব কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সম্মানিত নির্বাহী সদস্য মাসুম সরদার, মাসুদ আহমেদ, কাজী বশির আহমেদ, সিনিয়র সহসভাপতি ইলিয়াস শেখ, সহসভাপতি তাওহীদুল ইসলাম, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, সোহেল মাহমুদ, মিজানুর রহমান।

সিনিয়র যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত, যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাব্বির আহমেদ, সহসম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ, মাহমুদুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, কোষাধক্ষ্য খায়রুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক আছিবুল ইসলাম, সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি, সহপ্রচার সম্পাদক সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ, তথ্য সম্পাদক এমরান হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন, পাঠাগার সম্পাদক জিসান হাসান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন