চরফ্যাশনের সৌদি হাসপাতালকে রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগ এমপির

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনের সৌদি হাসপাতালকে রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগ এমপির
ছবি: আমার দেশ

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার ২০ শয্যার সৌদি হাসপাতালটিকে রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগ নিয়েছেন ভোল-৪ আসনের এমপি নুরুল ইসলাম। এ লক্ষ্যে গত ৩০ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, দুর্গম অঞ্চলের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে সৌদি সরকারের অর্থায়নে হাসপাতালটি নির্মিত হয়েছিল । আধুনিক ভবন ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দীর্ঘ ২৬ বছরেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। হাসপাতালটিতে জনবল ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের অভাবে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে আছে। সেখানের মানুষকে চিকিৎসার জন্য ৩০ কিলোমিটার দূরে উপজেলা সদরে যেতে হচ্ছে, যা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ হাসপাতালটি রাজস্ব খাতে স্থানান্তর করে জরুরি জনবল নিয়োগের দাবি জানিয়ে আসছে।

বিজ্ঞাপন

আবেদনে দক্ষিণ আইচার অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ওই হাসপাতালকে রাজস্ব খাতে স্থানান্তর করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গভাবে চালুর অনুরোধ জানিয়েছেন স্থানীয় এমপি নুরুল ইসলাম।

চরফ্যাশন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু বলেন, ‘ভোলা-৪ আসনের এমপি নুরুল ইসলাম সৌদি হাসপাতালটিকে রাজস্ব খাতে নিতে ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আমরা আশাবাদী, জনস্বার্থে এবং জনগুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়নে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন