পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে নিজ ঘর থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ মনিরার (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মনিরার বাবার নাম সবুজ মোল্লা। শনিবার সন্ধ্যার পরে কলাপাড়া পুলিশ মনিরার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, মনিরাকে বাড়িতে রেখে তার বাবা-মা তার নানাবাড়িতে বেড়াতে যান। বিকাল সাড়ে তিনটায় এক প্রতিবেশী ঘরের মধ্যে মনিরাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, লাশের সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

