চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

চরফ্যাশনে অবৈধ উপায়ে মজুদ রাখা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে (৬এপ্রিল) সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার ভূমি মো.এমাদুল হোসেন অভিযান চালিয়ে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কেরানী বাড়ি থেকে এই ডিজেল উদ্ধার করেন।

এসময় মজুদকারী শাহিনের ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মজুদকৃত ডিজেল জব্দ করেন। শশীভূষণ থানার পুলিশ অভিযানে সহায়তা করেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.এমাদুল হোসেন বলেন, ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী শাহিনের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে, জব্দকৃত ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন