চরফ্যাশনে সাড়ে ৮ হাজার সুবিধাবঞ্চিত রোগীকে চক্ষুসেবা প্রদান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে সাড়ে ৮ হাজার সুবিধাবঞ্চিত রোগীকে চক্ষুসেবা প্রদান

ভোলার চরফ্যাশনে সাড়ে ৮ হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণে ‘আমার চোখ আমার আলো’ কর্মসূচি নামে বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি), আদ-দ্বীন হাসপাতাল, ডাটা ইয়াকা ও ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ সেবা প্রদান করা হয়। 

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ‘আমার চোখ আমার আলো’ প্রকল্পের আওতায় ৮ হাজার ৫০০ অধিক রোগী চক্ষুসেবা গ্রহণ করেছেন। তা ছাড়াও ৪ হাজার ৬০০ রোগীর মাঝে চশমা বিতরণ ও ৩ হাজারের বেশি চোখের ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিপি’র পরিচালক আহমাদুল হক সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

এ ছাড়াও ব্যক্তব্য রাখেন- ডাটা ইয়াক্কা অস্ট্রেলিয়ার আইটি বিশেষজ্ঞ মোহাম্মাদ হাসিবুর রহমান ও স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন