জাতির প্রত্যাশা পূরণ ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না: যুব শক্তি

ক্ষমতায় যেতে হলে বিএনপিকে এনসিপির মুখোমুখি হতে হবে

জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে জাতির যে চাওয়া পাওয়া তা পূরণ করে দেয়া ছাড়া দেশে নির্বাচন করতে দেয়া হবে না।

১৮ আগস্ট সোমবার জাতীয় যুব শক্তি ভোলা জেলা আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো, আগামী নির্বাচনের আগে প্রত্যেকটা শহীদের রক্তের হিসাব গুনে গুনে দিতে হবে। বিএনপির জন্য সবচেয়ে বড় দেয়াল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি ক্ষমতায় আসতে হলে এনসিপির মুখোমুখি হতে হবে। এনসিপিকে মোকাবেলা করে সামনে আগানোর মতো ক্ষমতা বিএনপির নেই। কারণ তারা চাঁদাবাজি লুটতরাজের স্বর্গরাজ্য পরিণত করেছে। ১৯৭৫-এর ১৫ আগস্ট ও ২০২৪-এর ৫আগস্ট একই সূত্রে গাঁথা। শেখ হাসিনা ছিলেন, শেখ মুজিবের চেয়ে বড় বেশি ফ্যাসিস্ট।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলার যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান, আলামিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন