আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকেরগঞ্জে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বরিশাল

বাকেরগঞ্জে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সরকারি বাকেরগঞ্জ কলেজের সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, সব বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই জুলাই বিপ্লবে নিহত শহিদদের শাহাদাত অর্থবহ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপিকে শক্তিশালী করতে তিনি অনতিবিলম্বে বরিশাল জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক আবুল হোসেন খানের গঠন করা উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, প্রবীণ বিএনপি নেতা রত্তন আলী বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শওকত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন