আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে রাজিহার এলাকার বেল্লাল খানের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের সামসুল হক মারামতের ছেলে রহমান মারামত (৩৫), মধ্য শিহিপাশা গ্রামের রশিদ আকনের ছেলে মিঠুন আকন (২৫) এবং মাদারীপুরের ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিঙ্কন জয়ধর (২৫)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার দিবাগত রাতে রাজিহার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদকের নিয়ন্ত্রণে উপজেলাজুড়ে এই পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন