আওয়ামীপন্থী ১৬ আইনজীবীর সদস্য পদ বাতিল

আওয়ামীপন্থী ১৬ আইনজীবীর সদস্য পদ বাতিল

ঝালকাঠির জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি আবদুল মান্নান রসুলসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্য পদ বাতিল করেছে কার্যনির্বাহী কমিটি। রোববার স্থানীয় সাংবাদিকদের হাতে আসে আইনজীবীদের সদস্য পদ বাতিলের চিঠিটি।

বিজ্ঞাপন

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান স্বাক্ষরিত ১৬ জন সদস্যকে আলাদা আলাদা চিঠি দেওয়া হয়। শনিবার জেলা আইনজীবী সমিতির প্যাডে স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, গত ২২ এপ্রিল কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আপনার অত্র সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে। বিষয়টি আপনাকে অবগত করা হলো।

বাতিলকৃত সদস্যরা হলেন সাবেক সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল, মন্জুর হোসেন, শ্রী তপন কুমার রায় চৌধুরী, এম আলম খান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মাহাবুবুর রহমান তালুকদার,জি. কে. মোস্তাফিজুর রহমান, আ. স. ম. মোস্তাফিজুর রহমান (মনু), শ্রী সঞ্জয় কুমার মিত্র, আনোয়ার হোসেন হাওলাদার, মোর্শেদ কামাল তালুকদার, শ্রী কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, আবুল বাশার, এস. এম. রুহুল আমীন রিজভী।

সকলেই জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান বলেন, ৫ আগস্ট এরপরে যারা কোর্টে প্র্যাকটিস করে না, ইতোপূর্বে আইনজীবী সমিতির নির্বাচন ভন্ডুল করেছে, সিনিয়র আইনজীবীদের লাঞ্ছিত করেছে এসব বিষয়ে নিয়ে পাঁচ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই ১৬ জনের সদস্য পদ বাতিল করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন