দাম বাড়লেও বরিশালে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন

বরিশাল অফিস

দাম বাড়লেও বরিশালে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে ভীড় কমেনি। রোববার সকাল থেকেই নগরীর প্রতিটি পেট্রোল পাম্পে ছিলো যানবাহনের দীর্ঘ লাইন। এর পরও অধিকাংশ পেট্রোল পাম্পে মিলছে না জ্বালানি। নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ দেখা গেছে।

বিজ্ঞাপন

রোববার সকালে নগরীর নতুনবাজার এলাকায় দেখা যায়, পাশাপাশি দুটি পেট্রোল পাম্পেই যানবাহনের দীর্ঘ লাইন। সকাল থেকে জ্বালানি সংগ্রহ করতে পাম্পগুলোতে ভীড় করছেন চালকরা। পেট্রোল পাম্পগুলোতে এখনো রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। নগরীর হাতে গোনা কয়েকটি পেট্রোলপাম্পে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে।

মোটরসাইকেলে ৩০০, মাহিন্দ্রায় ৫০০, প্রাইভেট কারে ১০০০ টাকার তেল দেয়া হচ্ছে।

হঠাৎ করে অকটেন ২০, পেট্রোল ১৯, ডিজেল ১৫ টাকা বেড়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি বলছেন যানবাহন চালকরা। তারা জানান, দাম বাড়লেও এখনো লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে তাদের।

যাত্রী পরিবহনের চালকরা বলেন, দাম বাড়লেও ভাড়া এখনো বাড়াননি তারা। বর্তমানে বরিশালের পেট্রোল পাম্প গুলোতে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...