বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মনিরুল ইসলাম ছবি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিলাস্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এদের মধ্যে যারা অপরাধী তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

