গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের এমপি আহমেদ সোহেল মনজুর সুমন স্পষ্টভাবে জানিয়েছেন, তার নাম, ছবি কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যানার, ফেস্টুনে ব্যবহার কিংবা প্রচারণা না চালায়।
বিশেষ করে বিগত সময়ে আওয়ামী লীগ ঘরানার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি তার ছবি সংযুক্ত করে বিভিন্ন শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন প্রকাশ করায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
প্রতিমন্ত্রী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে কঠোর ভাষায় জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার নাম কিংবা ছবি ব্যবহার করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার দায়ভার সম্পূর্ণ আইনগতভাবে তাকে নিতে হবে। জনগণের ভালোবাসা অর্জনের জন্য সৎ কাজই যথেষ্ট, কৃত্রিম ব্যানার-ফেস্টুনের প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক পক্ষ আমার ছবি ব্যবহার করে ঈদ শুভেচ্ছা, ব্যানার বা প্রচারণা চালিয়েছেন- এটা ঠিক নয়; ভবিষ্যতে যেন আর না হয়। যারা এ ধরনের অপচেষ্টা করছে, তারা মূলত জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি আমার রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।”
প্রতিমন্ত্রী সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি হোক মানুষের কল্যাণে, ব্যক্তিস্বার্থ কিংবা সুযোগসন্ধানী প্রচারণার মাধ্যমে নয়। তিনি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন।
স্থানীয় জনসাধারণ বলেন, ‘আমরা দীর্ঘদিন পর পিরোজপুর-২ আসনে এমন একজন জনপ্রতিনিধি পেয়েছি, যিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখের খোঁজ রাখেন। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে পিরোজপুর-২ আসনে উন্নয়নের ধারা আরও গতিশীল হয়েছে।
তার সততা, নম্রতা ও উন্নয়নমুখী চিন্তাধারা সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।’ ফুল মিনিস্টার আশা করে জনসাধারণ এখানে সুযোগসন্ধানী আওয়ামীলীগপন্থীদের প্রচারণায় যেন কোনো আঘাত না আনে এবং নিজ দলীয় নেতাকর্মীরাও যেন সতর্কভাবে তাদের দলীয় কার্যক্রম চালান; চাঁদাবাজ, দখলদারি, ক্ষমতার দাপট- এগুলো এড়িয়ে চললেই মন্ত্রীর মান সম্মান রক্ষা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

