ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিবাদে অবরোধ চলাকালে বরিশালে একটি বাসে অগুন দেয়ার ঘাটনা ঘটেছে। এর বাইরে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেখতে পায় স্থানীয়রা।
প্রতিদিনের মতোই ব্যাংক, বীমা, অফিস আদালত খোলা ছিল। মানুষের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক। তবে নগরীসহ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল ছিল জোরদার।
ঘটনাস্থলের অদূরে থাকা থানা পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে, তবে সেটির মধ্যে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে রাখা হয়েছিল। তবে কিভাবে এটিতে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড। যদি অগ্নিসংযোগের ঘটনা হয় তবে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

