বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।
বাংলাদেশের মানুষ দেখছে জামায়াতের নেতাকর্মীরা সৎ ও লোভহীন জীবনযাপন করছে। এ জন্য মানুষ দেশের শাসনভার জামায়াতে ইসলামীর কাছে দিতে মুখিয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতের কোনো নেতাকর্মীর গায়ে দুর্নীতির কাদা নেই। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ পায়নি । জামায়াত ক্ষমতায় এলে নাগরিকের পাওনা তাদের কাছে ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হবে ইনশাআল্লাহ। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। সমাবেশে সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আল মামুন। কর্মী সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

