আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে শহীদ ওসমান হাদির শাহাদতের ১০০তম দিনে শনিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংগঠন ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ উদ্বোধন করেছেন তার বোন মাসুমা হাদি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় ছিলেন। সংগঠনটি তার জন্মভূমি নলছিটিতে বাংলার প্রকৃত সংস্কৃতি রক্ষা, ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির লড়াই চালিয়ে যাওয়া এবং তার হত্যার বিচারের দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তব্য রাখেন তৌহিদ আলম মান্না, সুলতান তালুকদার, সুজন খান, শাহাদাৎ ফকির প্রমুখ।

মাসুমা হাদি মূল প্রবন্ধে বলেন, ওসমান হাদির আদর্শ ও আজাদির কণ্ঠস্বর সারা দেশে ছড়িয়ে দিতে এই মঞ্চ কাজ করবে। তিনি বিচারহীনতার সমালোচনা করে খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কোরআন তিলাওয়াত, ইসলামি সংগীত, মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...