দৌলতখানে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কাঙ্গালী ভোজ

প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

দৌলতখানে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কাঙ্গালী ভোজ

ভোলার দৌলতখানে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

সোমবার উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, দপ্তর সম্পাদক জসিমউদদীন মাস্টার, পৌর বিএনপি 'র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, শ্রমিক দলের সহসভাপতি শাহাবুদ্দিন মেম্বার প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় বক্তারা আলোচনা শেষে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের পরম শান্তি, আপোষহীন নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন।

অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়, সৈয়দপুর ইউনিয়ন, মেঘনা উপকূলীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত এলাকা ও ভবানীপুর ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন