চরফ্যাশনে নদী ভাঙন রোধে পাউবোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

চরফ্যাশনে নদী ভাঙন রোধে পাউবোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ভোলার চরফ্যাশনে নদী ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখার উপসচিব সুজিত হাওলাদারের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়েছে, চরফ্যাশন উপজেলার গাছির খাল, বাংলাবাজার, ঘোষেরহাট ও বাবুরহাট এলাকার নদী ভাঙন রোধে ব্লক স্থাপনসহ নদী ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হলো।

এর আগে গত ১৪ জুন চরফ্যাশন উপজেলার জনগণের পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি এসব এলাকায় নদী ভাঙনে ব্লক স্থাপনসহ জরুরি ব্যবস্থা গ্রহণ করা না হলে স্থানীয় জনগণের জীবন ও সম্পদ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা উল্লেখ্য করেন ওই আবেদন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন