চরফ্যাশনে দরিদ্রদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে দরিদ্রদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

ভোলার চরফ্যাশনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘নজরুল নগর যুব সমাজ পরিষদ’।

শনিবার সকালে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বজলু বাজারে সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল- ছাগল, টিন, নগদ অর্থ, সেলাই মেশিন ও খাদ্য।

বিজ্ঞাপন

এসব সহায়তা অসহায় ও দরিদ্র নারী-পুরুষকে স্বাবলম্বী হতে এবং পরিবারের আর্থিক অবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংগঠনটি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...