অ্যাডভোকেট হেলাল

অন্যদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালিয়ে থাকার ইতিহাস ঢাকতে চাইছেন

বরিশাল অফিস

অন্যদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালিয়ে থাকার ইতিহাস ঢাকতে চাইছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

অন্যদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে কেউ লন্ডনে পালিয়ে থাকার ইতিহাস ঢাকতে চাইছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল।

শনিবার বিকেলে বরিশাল নগরীর টাউনহল প্রাঙ্গণে ১১ দলীয় ঐক্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সমাবেশে তিনি বলেন, “অন্যদের গুপ্ত ট্যাগ দিয়ে কেউ তার লন্ডনে পালিয়ে থাকার ইতিহাস আড়াল করতে চাইছে। জনগণকে বোকা ভাবার সুযোগ নেই, তারা সবই বুঝে গেছে।” তিনি আরো অভিযোগ করেন, দুই মাসের মধ্যেই বর্তমান সরকারের “ফ্যাসিবাদী চরিত্র” জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, ঐক্যমত কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে ক্ষমতায় গিয়ে এখন সরকার প্রতারণার পথে হাঁটছে। আইন-আদালতকে কুক্ষিগত করে জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। “জনগণ চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত। সময় থাকতে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের দাবি মেনে নিন,”—যোগ করেন তিনি।

Amardesh_Jamat

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “দুই মাস না যেতেই সরকার জাতিকে হতাশ করেছে। পুরনো ফ্যাসিবাদী আমলের আইন পুনর্বহাল করা হচ্ছে। ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ছাত্রশিবিরকে লক্ষ্য করে হামলা হলে ছাত্রসমাজ প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ, আবু সাঈদ মুসা, রফিকুল ইসলাম কনক, এসএম সোহেল মাহমুদ, সুমন তালুকদারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...