তেল কম দেওয়ায় বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

তেল কম দেওয়ায় বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সঠিক পরিমাপ নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাপে কারচুপির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশে মঙ্গলবার দুপুর আড়াইটার পর বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে মাপে কম ও বেশি দেয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদন্ড ২০১৮ এর ৪৬ ধারায় গরিয়ার পার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ফিলিং স্টেশন এর ম্যানেজার মো. জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।

একেই অভিযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সোহেলকে সতর্ক করা হয়। তবে নগরীর কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশনে পরিমাপ ঠিক থাকায় কোন জরিমানা আদায় করা হয়নি।

অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, বিএস টি আই এর পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আমার দেশকে বলেন বিভিন্ন প্লেন স্টেশনের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বক্তাদের কথা বিবেচনা করে বিভিন্ন ফিল্ম স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন