লোকালয়ে পাওয়া গেল তীব্র বিষধর শঙ্খিনী সাপ

উপজেলা প্রতিনিধি, (কলাপাড়া) পটুয়াখালী

লোকালয়ে পাওয়া গেল তীব্র বিষধর শঙ্খিনী সাপ

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। সাপটির আনুমানিক ওজন ৩ কেজি।

বিজ্ঞাপন

শুক্রবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হলদিবাড়িয়া গ্রামের দেওয়ান বাড়ির কবরস্থানের জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

সাপ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা এ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর উদ্ধারকর্মী মাসুদ হাসান জানান, ৩টার দিকে আমাদের সংগঠনের হটলাইন নম্বরে একটি কল আসে, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের সহকর্মী মঞ্জিল ও মাহাবুবকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কালোর মধ্যে হলুদ ডোরা এ শঙ্খিনী সাপটি জালে আটকা পড়ে আছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে। প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এটি

স্থানীয়দের কাছে দু'মুখো সাপ নামেও পরিচিত।

এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর টিম লিডার বায়েজিদ মুন্সী বলেন, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য মোটেও হুমকি নয়। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে।

তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে, প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি এ জাতীয় সাপ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...