রাষ্ট্রপতি স্বর্ণপদক পেলেন কলাপাড়ার স্বেচ্ছাসেবক রুজি

রাষ্ট্রপতি স্বর্ণপদক পেলেন কলাপাড়ার স্বেচ্ছাসেবক রুজি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার রোকসানা আক্তার রুজি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদান এবং মানবিক সেবায় নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়। তার এ অর্জনে কলাপাড়ার সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে রোকসানা আক্তার রুজি বলেন, ‘এ সম্মাননা তার জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় অর্জন। দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজ এবং দুর্যোগে মানুষের পাশে থাকার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি এ পদককে দেখছেন।’

সংশ্লিষ্টদের মতে, তার এ স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও উৎসাহিত করবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন