আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে গোলাম পরওয়ার

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন

বরিশাল অফিস

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নেব আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দেবে।

রোববার নগরীর এক স্কুল মাঠে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি শুধু তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্বমানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায়বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এ বিধান ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোনো মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না।

তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায়, তাহলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি-মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন, তাহলে কোনো অনিয়ম, শোষণ, জুলুম সমাজে থাকবে না।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, এবার সারা দেশে ইসলামের পক্ষে জাগরণ উঠেছিল। মানুষ ভোটও দিয়েছিল, কিন্তু সে ভোট কেড়ে নেওয়া হয়েছে। তা সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যে স্পষ্ট হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর শিবির সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন