আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিরোজপুর-১ আসনে সাঈদীপুত্র মাসুদের জয়

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর-১ আসনে সাঈদীপুত্র মাসুদের জয়
দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) আসনে ১৬৭টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বেসরকারি ফলাফলে ২৬ হাজার ৪৭৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৩৫ জন।

বিজ্ঞাপন

পিরোজপুর -২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা) আসনে ১৬৬টি কেন্দ্রের সব কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ ৬ হাজার ৩৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ১৪৩ ভোট। এ আসনে মোট ৪ লাখ ৩ হাজার ৫৮৫।

পিরোজপুর -৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে ৮৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে মঠবাড়িয়া উপজেলা বিএনপি সভাপতি রুহুল আমীন দুলাল বেসরকারি ফলাফলে ৬৩ হাজার ১৩২ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী (হাতপাখা) ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট ও এনসিপির (শাপলা কলি) ড. শামীম হামিদী পেয়েছেন ৩৫ হাজার ৩১২ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৬১ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন