আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি সেলিম সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফুলশ্রী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

রোববার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারধর করে।

এ সময় তার মোটরসাইকেল ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মামলার আসামি সেলিম সরদারকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন