আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। একই সঙ্গে আগুন দেওয়া হয়।
বুধবার রাতে শহরের গাজীপুর রোড এলাকায় তোফায়েলের ‘প্রিয় কুটির’ নামে ডুপ্লেক্স বাড়িতে এ ভাঙচুর চালানো হয়।
বিজ্ঞাপন
এর আগে অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এছাড়া তোফায়েলের বাড়ির পাশে থাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম নকীবের বাসভবনেও ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

