রাঙ্গাবালীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রাঙ্গাবালীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বউবাজারসংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে কয়েকজন জেলে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পান। পরবর্তীতে নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে সন্ধা ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নৌপুলিশ।

স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোনো এলাকার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের লাশ হতে পারে এটি।

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন