বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭ টায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ জামাতে বিভাগীয় কমিশনার মো: রায়হান কায়সার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবীব, বরিশাল জেলা প্রশাসক মো: দেলোয়া হোসেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব মো: জিয়া উদ্দিন সিকদারসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন।
এছাড়া বরিশাল নগরীর প্রায় ৫০০ মসজিদে ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীর বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। জামে কসাই মসজিদে সকাল ৮ টায় ও ৯ টায়, এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮ টায় ও সাড়ে ৯ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এছাড়া নগরীর বালুর মাঠ জামে মসজিদ সকাল ৮ টায়, জামে এবাদুল্লাহ মসজিদ, পোর্ট রোড মসজিদ, স্টিমারঘাট মসজিদসহ নগরীর শতাধিক মসজিদে সকাল আটটা থেকে দশটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালের আবহাওয়া ভালো থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

