ভোলায় আমার দেশ প্রতিনিধির ওপর হামলা, আসামির জামিন না মঞ্জুর

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় আমার দেশ প্রতিনিধির ওপর হামলা, আসামির জামিন না মঞ্জুর

ভোলায় আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি রিয়াজের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ভোলা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ভোলা সদর রোড অবরোধ করে একটি সংগঠন প্রতিবাদ সমাবেশ করছিল।

এ সময় সাংবাদিক ইউনুছ শরীফ পেশাগত দায়িত্ব পালনকালে পথচারীদের পথ ছাড়তে বলায় তার উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। পরে ইউনুছ শরীফ ভোলা সদর থানায় মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিন নুরনবী, অ্যাডভোকেট শাহাদাত শাহীন, অ্যাডভোকেট ইউছূফ, এ্যাভোকেট মনিরুল ইসলাম, এ্যাভোকেট তোহা, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট এনায়েত, ফিরোজ চৌধুরী, অ্যাডভোকেট জয় দত্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন