এক কোরাল ৩৩ হাজার ৭৯০ টাকায় বিক্রি

এক কোরাল ৩৩ হাজার ৭৯০ টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কোরাল ৩৩ হাজার ৭৯০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার সকালে বঙ্গোপসাগরে আলামিন নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে এটি কুয়াকাটা মাছ বাজারে আনা হলে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৯০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. খলিল।

বিজ্ঞাপন

এ সময় মাছটি দেখতে বাজারে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

স্থানীয় জেলেরা জানান, এত বড় কোরাল সচরাচর ধরা পড়ে না। এ কারণে তারা বেশ আনন্দিত।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ বাংলাদেশের একটি দামি ও জনপ্রিয় সামুদ্রিক মাছ। জেলেদের জালে মাঝেমাঝে বড় আকৃতির কোরাল ধরা পড়ে। এ ধরনের মাছ রপ্তানির ক্ষেত্রেও ভালো মূল্য পাওয়া যায়। তবে এবার স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ কাছ থেকে এটি দেখার সুযোগ পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন