আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ফ্যাসিস্ট সরকারের দোসর মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জিয়ানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আমার দেশ পাঠক মেলার আয়োজনে রূপালি ব্যাংক চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পাঠক মেলার সভাপতি প্রভাষক মো. জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি মো. শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রেসক্লাব সভাপতি ফায়জুল কবির তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি ও উপজেলা সমকাল প্রতিনিধি আহসানুল হক সগীর, সাবেক প্রেসক্লাব সভাপতি ও অবজারভার প্রতিনিধি আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি খান মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মো. মনিরুজ্জামান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এম ইউ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান, ছাত্রদলের আহ্বায়ক ও খবরপত্রের প্রতিনিধি মো. আল আমিন হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল রানা প্রমুখ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

