আ জ ম ওবায়েদুল্লাহ'র জানাজা ও দাফন সম্পন্ন

আ জ ম ওবায়েদুল্লাহ'র জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লার জানাজা ও দফন সম্পন্ন হয়েছে। রোববার রাতে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, ড. আজম ওবায়দুল্লাহর ত্যাগ ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহারণ হয়ে থাকবে। ইসলামী আন্দোলনের জন্য চাকরি হারিয়েছেন তিনি। একাধিকবার জেল, জুলুম ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন।

বিজ্ঞাপন

জানাজায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আধ্যাপক মুজিবুর রহমান কেন্দ্রীয় নায়েবে আমির, আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রটারি এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ড. মো. রেজাউল করিম, বিডিপির সাধারন সম্পাদক মো. নিজামুল হক নাঈম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, মো. মহিববুল্লাহ কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য সহ কেন্দ্রীয়, আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন,সেক্রেটারী কাজী হারুনুর রশীদ,ভোলা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করীম,ভোলা ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন সেক্রেটারী মাওলানা আবুল কাশেম।

তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ভোলা ৪ চরফ্যাশন - মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক চরফ্যাশনের কৃতি সন্তান নুরুল ইসলাম নয়ন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন