বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা ২০২৬’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নগরীর বগুড়া রোডে খামারবাড়ি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা উদ্বোধন করা হয়।
সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে পারলে উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোসাম্মত মরিয়ম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক ইকবাল খান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম. অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মামুনুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক এবং বিনা উপকেন্দ্র, বরিশালের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েমা খাতুন।
মেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের নতুন পদ্ধতি এবং কৃষকদের জন্য সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

