পটুয়াখালীর মির্জাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলা শহর সুবিদখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা আওয়ামী লীগ নেতার নাম আনোয়ার হোসেন বাবুল মল্লিক (৬০) । তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজাহার মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিককে সুবিদখালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বাবুল মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

