আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষে প্রচার প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আসর খাসমহল জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে সংক্ষিপ্ত পথসভা মিঅনুষ্ঠিত হয়।
পথসভায় পৌর জামায়াত আমীর অধ্যাপক মামুন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াত সাবেক আমীর ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে জামায়াত ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন।
মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও দাঁড়িপাল্লা নিয়ে অংশ গ্রহণ করেন।
পথসভায় অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার শেষ করতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করলেই কেবল মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার বজায় রেখে স্লোগান দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মীর শরীফ হোসেন জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়নে সকলকে আগামী ১৯ জুলাই ঢাকায় সমাবেশে অংশ গ্রহণের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

