পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৪ মে) রাত ১০টায় উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইনের নির্দেশে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসপদ্দি কলেজ রোড এলাকার মৃত ফারুক হোসেনের বসতঘরের পেছন থেকে তার স্ত্রী মোসা. মর্জিনাকে (৫২) ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানো হবে। তার ছেলে রেজাউল করিম গাজীর নামেও একাধিক মাদকের মামলা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

