জিয়ানগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

জিয়ানগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

পিরোজপুরের জিয়ানগরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’-এর আলোচনা সভা, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও বর্ণাঢ্য রেলি।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মো. ফরিদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, এছাড়াও এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস আই পলাশ সাহা, ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি সেবা প্রত্যাশীরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, ভূমি অফিস হবে সেবা নিতে আসা মানুষের সেবা কেন্দ্র। এখানে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবো আমরা। সরকারের নির্দেশনা এবং নিজেদের বিবেকের কাছে আমরা জনগণকে সেবা দিতে বদ্ধপরিকর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...