বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। রোববার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা তিনজন হলেন— বরিশাল জেলার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহাসিন আহমেদ রাতুল।

বিজ্ঞাপন

পদত্যাগের কারণ হিসেবে এই তিনজন উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বরিশালের নেতারা নানা অপকর্ম এবং তদ্বির-বাণিজ্যে জড়িত। পাশাপাশি অর্ধেক নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এসব কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণবিরোধী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। আমরা এখন পর্যন্ত কেউ তদ্বির করিনি, যদি কেউ গোপনে করে থাকে তবে তা ভিন্ন কথা। তারা পদত্যাগ করবে তা আমাকে অবগত করেনি।

সংগঠনে অনিয়ম থাকলে তারা প্রতিবাদ করতে পারত। কিন্তু তা তারা করেননি। এখন সংগঠন তাদের ভালো লাগছে না। তাই সাধারণ অভিযোগ দিয়ে এখন দল থেকে বের হয়েছে। তাদের অভিযোগ ভিত্তিহীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন