আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেজাল্টের আগপর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলব না: মুফতি ফয়জুল করিম

বরিশাল অফিস

রেজাল্টের আগপর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলব না: মুফতি ফয়জুল করিম

বরিশাল সদর-৫ ও বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রেজাল্টের আগ পর্যন্ত নির্বাচন ভালো কি মন্দ হচ্ছে তা বলব না। নির্বাচন ভালো ছিল— এ কথা রেজাল্টের আগে বা পরে বলার সুযোগ নেই। অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো, কিন্তু ভেতরে অন্য কিছু। আবার অনেক সময় দেখা যায় নির্বাচন ভালো হয়েছে, কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের নির্বাচনে এরকম অনেক ঘটনা ঘটেছে। এ জন্য রেজাল্টের আগে আমি বলব না ভোট ভালো হয়েছে কিংবা মন্দ হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, নির্বাচনে কারচুপির সম্ভাবনা আছে। অবশ্যই কারচুপি হতে পারে। তিনি বলেন, বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেই থেকে এ আশঙ্কা । বিগত দিনের শঙ্কা কাটানোর জন্য একটি সুন্দর পরিবেশে ভালো নির্বাচন দরকার। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহান না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ন মানুষ যতো ভালো নির্বাচনের কথা বলুক না কেন, প্রশাসন যত ভালো কথাই বলুকনা কেন, নির্বাচন ভালো হয়েছে একথা বলা যাবে না। দীর্ঘদিন ধরে ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আছে।

তিনি বলেন, গত রাতে বিভিন্ন স্থানে অঘটন ঘটেছে। আমরা চাই না বাংলাদেশের কোনো স্থানে মারামারি, দখলদারী কিংবা কোনো অঘটন ঘটুক। আমরা চাই না জনগণ ভোট দেবে আর ভোটের পর রেজান্ট পাল্টে দেওয়া হবে। যাকে ভোট দেবে, জনগণ যেন তার ভোটের রেজাল্ট পায়। আমরা প্রশাসনসহ সংশ্লিদের কাছ থেকে এমনটা প্রত্যাশা করি।

ফয়জুল করিম অভিযোগ করে বলেন, বরিশাল নগরীর মহিলা কলেজ কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর মিলছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি ভোটারদের ইসলামের পক্ষে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন