আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশাল- ২ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল- ২ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

বরিশাল- ২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

তারা হলেন জামায়াতের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান। ৩০০ টাকার স্ট্যাম্পের অঙ্গীকারনামা না থাকার কারণে তারা মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়। অন্যদিকে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ এর আয়কর বিষয় সমস্যা থাকায় মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এছাড়া দলীয় মনোনয়ন তালিকায় নাম না থাকায় বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ-এর মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. নেছার উদ্দিন, বাসদের তারিকুল ইসলাম (তারিক), খেলাফত মজলিসের মুন্সি মুস্তাফিজুর রহমান এবং গণধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন