‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

আমার দেশ সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট এখনও বাংলাদেশ থেকে নিপাত হয়নি। ফ্যাসিস্টের প্রেতাত্মা বিতর্কিত মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদকসহ অন্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে যে ওদ্ধত্য দেখিয়েছেন, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় বক্তারা ফ্যাসিস্ট মোস্তফা কামালকে গ্রেপ্তার ও মাহমুদুর রহমানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- সাংবাদিক নেতা দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তোয়াহা, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী নেয়ামতউল্লাহ, যুগান্তর ও আরটিভির স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন গোলদার, জেলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ক্যাবের জেলা সভাপতি সুলাইমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, জেলা জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি ইমরান হোসেন, আমার দেশ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি লোকমান হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি এরশাদ সোহেল, দৌলতখান প্রতিনিধি এম এ খায়ের, মনপুরা প্রতিনিধি ওহিদুর রহমান, বোরহান উদ্দিন প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাংস্কৃতিককর্মী এসএম বাহাউদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন