কালীগঞ্জের পিআইওকে স্ট্যান্ড রিলিজ, তদন্তে আসছে মন্ত্রণালয়ের টিম

কালীগঞ্জের পিআইওকে স্ট্যান্ড রিলিজ, তদন্তে আসছে মন্ত্রণালয়ের টিম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম মাজহানুর রহমানকে অনিম ও দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি তদন্ত দল আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পিআইওর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষাপটে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পিআইও এইচ এম মাজহানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি তদন্ত দল কালীগঞ্জে আসছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত শেষে অভিযোগের প্রকৃত সত্যতা জানা যাবে।

লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন পিআইও-কে স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন