কাউখালী ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙে দুই লাখ টাকা চুরি

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

কাউখালী ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙে দুই লাখ টাকা চুরি

পিরোজপুরে কাউখালী উপজেলা ভূমি অফিসে সোমবার রাতে জানালার গ্রিল ভেঙে চুরি করা হয়েছে সরকারি আদায় ও অফিস খরচের দুই লাখ টাকা। ভূমি অফিসের প্রধান সহকারী মো. আরেফিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিস খুলতে এসে তিনি দেখতে পান জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে চোর শনাক্ত করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হইবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অফিসে রাতে নাইটগার্ড থাকা অবস্থায় কিভাবে চুরি হলো? এই প্রশ্ন স্থানীয় সাধারণ জনগণের। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন