যৌতুকের দাবিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ

যৌতুকের দাবিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ

ভোলার দৌলতখান উপজেলার চালতাতলা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে পুলিশ অ্যাসিড নিক্ষেপের দায়ে হাসনাইন মুসা নামে এক যুবককে আটক করে। অ্যাসিড নিক্ষেপের পর ওই নারীর শরীর ঝলসে যাওয়ায় তাকে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়নি বলে জানা গেছে।

তার স্বামী হাসনাইন মুসা দৌলতখান থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, হাসনাইন মুসাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন