ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি আবু সালেহ আকনের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা আইউব আলী আকনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে ঝালকাঠির রাজাপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা আইউব আলী আকন স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পেশাগত জীবনে তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব হিসেবে নিজ এলাকা, আত্মীয়স্বজন ও পরিচিত মহলে তার যথেষ্ট সুনাম ছিল। তিনি রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ নারকেলবাড়িয়া গ্রামের আকন বাড়ির মৃত কাছেম আলী আকনের ছেলে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের উপজেলা সদরের গোরস্থান রোডের বাসভবনে পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিত সবার কাছে তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

